আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ জুলাই: ভোট পর্ব মিটলেও এখনও অব্যাহত রাজনৈতিক হিংসা। শনিবার গভীর রাতে মিনাখাঁয় চার বিজেপি কর্মীর বাড়িতে চালানো হলো ভাঙ্গচুর। অভিযোগ তৃণমূলের দিকে।

মিনাখাঁ থানার চার নম্বর চৈতল এলাকায় সন্তু পাত্র, যোগেন্দ্রনাথ করন, নির্মল দাসসহ চারজন বিজেপি কর্মীর বাড়িতে ব্যাপক পরিমাণে ভাঙ্গচুর ও লুটপাট চালালো হয় বলে অভিযোগ। বাড়ির জানালার কাঁচ, টিভি, আলমারি, রান্নার গ্যাস, রান্নার সরঞ্জাম সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙ্গচুর করা হয়। এমনকি আলমারি ভেঙ্গে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ।

পাশাপাশি যোগেন্দ্রনাথ করন নামে বিজেপি কর্মীর দোকান ভাঙ্গচুর করে দোকানের জিনিসপত্র লুটপাট করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বিজেপি কর্মীরা। তারা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

