ব্যারাকপুরে বিজেপি প্রার্থীকে মারধর, বাড়ি ভাঙ্গচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১ জুলাই: বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর ২ নম্বর ব্লকের মোহনপুরে পঞ্চায়েতের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পঞ্চানন ব্যানার্জিকে মারধর করে তার বাড়ি ভাঙ্গচুর করলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

বিজেপি প্রার্থী জানান, তিনি বিদায়ী উপ প্রধান নির্মল করের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন। তার পর থেকেই তার ওপর মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ আসছিল। শুক্রবার ২২ নম্বর ওয়ার্ডে প্রচার সেরে আসার সময় বিজেপি কর্মী ও প্রার্থীদের মারধর করা হয়। গতকাল রাতে বিজেপি প্রার্থী পঞ্চাননবাবুর বাড়িতে তৃণমূল দুষ্কৃতীরা ভাঙ্গচুর চালায়। তবে তিনি এই ঘটনায় আতঙ্কিত নন। তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *