হর ঘর তিরঙ্গা! মোদীর আহ্বানে সাড়া, জাতীয় পতাকা ওড়ালেন মোস্ট ওয়ান্টেড হিজবুল জঙ্গির ভাই

আমাদের ভারত, ১৪ আগস্ট:
স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরাঙ্গা অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন তিনি। এবার মোদীর সেই আহ্বানে সাড়া দিলেন হিজবুল জঙ্গির ভাই। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জম্মু-কাশ্মীরের সোপোরে নিজের বাড়িতে তিরঙ্গা ওড়াচ্ছেন হিজবুল জঙ্গি জাভেদ মট্টুর ভাই রইশ মট্টু। মনে করা হচ্ছে মোদী সরকারের আহ্বানে জাতীয় পতাকা তুলে ধরেছেন তিনি। দাদা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত হলেও ভাই যে দেশকে ভালবাসেন, সেটাই বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি। জাভেদ মট্টু ওরফে ফয়জুল, সাকিবা অথবা মুসেইদ। সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত হিজবুল মুজাহিদ জঙ্গি গোষ্ঠীর সদস্য সে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে প্রকাশিত ভূস্বর্গের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় প্রথম দশে নাম রয়েছে তার। কিন্তু তার পরিবারের সকলের যে এই মানসিকতা নয় তারই প্রমাণ দিয়েছে রইস দেশের জাতীয় পতাকা উত্তোলন করে। হর ঘর তিরাঙ্গা অভিযানে অংশ নেওয়ায় নেট দুনিয়ার একাংশের প্রশংসাও পেয়েছেন তিনি।

রবিবার থেকেই জম্মু-কাশ্মীরের শ্রীনগরে তেরেঙ্গা মিছিল বেরিয়েছে। সেই মিছিলে অংশ নিয়েছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। শ্রীনগরীর পাশাপাশি বুধগাঁও সহ একাধিক জেলায় এই মিছিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *