জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ ফেব্রুয়ারি: এগারো বছর আগে শিলদায় এফ আর ক্যাম্পে মাওবাদী হামলায় নিহত ২৪ জন জওয়ানকে সোমবার শ্রদ্ধা জানানো হয়েছে। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি ইএফআর ক্যাম্পে ভয়াবহ হামলা চালায় মাওবাদীরা। জ্বালিয়ে দেওয়া হয় ক্যাম্প। এটাই ছিল রাজ্যের সব থেকে বড় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনা। সেই ঘটনায় ২৪ জন ইএফআর জওয়ানের মৃত্যু
হয়। মাওবাদীরা লুট করে নিয়ে যায় চল্লিশটিরও বেশি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। জওয়ানদের পাল্টা আক্রমণে মৃত্যু হয় পাঁচজন মাওবাদীর। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সেই দিনটিকে স্মরণ করে আজ পূর্ণ মর্যাদায় তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। ইএফআর ক্যাম্পের মধ্যে মৃত জওয়ানদের স্মৃতিতে চব্বিশটি মেহগনি গাছ রোপণ করা হয়। গাছগুলি পরিচর্যার পাশাপাশি আজ দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়েছে।


