বিশেষ সংবাদদাতা— বালগঙ্গাধর তিলকের ১৬৫ বছর উপলক্ষে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার টুইটে শুভেন্দুবাবু লিখেছেন, “আমি স্বরাষ্ট্র ও স্বদেশী ধারণার পথিকৃত ভারতীয় জাতীয়তাবাদী নেতা, স্বাধীনতা কর্মী লোকমান্য বালগঙ্গাধর তিলককে তাঁর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানাই।

জন্ম নামঃ কেশভ গঙ্গাধার তিলক (জুলাই ২৩ ১৮৫৬ – ১ আগস্ট ১৯২০) পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী ছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। তাঁকে আরও সন্মানসুচক লোকমান্য বলা হত, যার অর্থ “জনগণ দ্বারা গৃহীত।

