বিপ্লবী বিমল দাশগুপ্তকে শ্রদ্ধা জ্ঞাপন (২৯.৪.১৯১০-৩.৩.২০০০)

জে মাহাতো, মেদিনীপুর, ৩ মার্চ: অগ্নিযুগের বীর সৈনিক বিমল দাশগুপ্তের প্রয়াণ দিবসে midnapore.in -এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। ২২ বছর আগে আজকের দিনে মেদিনীপুরে তিনি মৃত্যুবরণ করেনল


১৯৩১ সালের ৭ই এপ্রিল জ্যোতিজীবন ঘোষকে সঙ্গে নিয়ে কলেজিয়েট স্কুলে প্রদর্শনী চলাকালীন সেখানে এক অনুষ্ঠানে উপস্থিত অত্যাচারী জেলাশাসক জেমস পেডিকে গুলি করে হত্যা করেন বিমল দাশগুপ্ত। পরবর্তীকালে কলকাতার ক্লাইভ স্ট্রিটে ইউরোপিয়ান ক্লাবের অফিসে ঢুকে প্রেসিডেন্ট মিঃ ভিলিয়ার্সকেও গুলি করেন। ভিলিয়ার্স টেবিলের তলায় আত্মগোপন করে বেঁচে যান। এই দুটি ঘটনায় তাঁর দ্বীপান্তর হয়েছিলl দুবারই প্রমাণের অভাবে বিমালবাবু মৃত্যুদণ্ড থেকে বেঁচে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *