পশ্চিম মেদিনীপুরে নেতাজিকে শ্রদ্ধা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ জানুয়ারি: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে। মেদিনীপুর শহরের গেটবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি দেবব্রত পাএ সহ সভাপতি সেখ ভোলু, সম্পাদক বিশ্বজিৎ পাএ সহ সকল ব্যবসায়ী।
 
খড়্গপুর দু’নম্বর ব্লক অফিসে নেতাজীর গলায় মালা দিয়ে সুভাষ উৎসবের সূচনা করেন বিধায়ক অজিত মাইতি। মেদিনীপুর শহরে জাতীয়তাবাদী মনোভাবের প্রাণকেন্দ্র ফেডারেশন অফিসেও বহু সংখ‍্যক মানুষের আয়োজনে নেতাজীর প্রতিকৃতিতে মাল‍্যদান করে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি। মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

এদিন ডেবরা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ডেবরা ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সুভাষ উৎসব উদযাপন হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা এলাকার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *