আমাদের ভারত, ২৮ জানুয়ারি: লালা লাজপত রায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, “চরম পন্থীদলের লাল-বাল-পালের অন্যতম নেতা ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভারত কেশরী লালা লাজপত রায়ের
জন্মদিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।”
প্রসঙ্গত, লালা লাজপত রায় ‘পাঞ্জাব কেশরি’ নামেও পরিচিত ছিলেন। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও লক্ষী বিমা কোম্পানী স্থাপন করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের চরম পন্থীদলের লাল-বাল-পালের অন্যতম এই নেতা ১৯২৮ সনে সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন। সেখানে তিনি পুলিশের লাঠিচালনায় গুরুতর আহত হন। ১৯২৮ সনের ১৭ নভেম্বর তারিখে তাঁর মৃত্যু হয়।

