পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: সোমবার ডেবরাতে বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর সভার আগেই বালিচকে আদিবাসীদের অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রায় এক ঘন্টা ধরে চলছে আদিবাসীদের পথ অবরোধ ও ডেবরা থানা ঘেরাও কর্মসূচি।

মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। আদিবাসীদের অভিযোগ, ডেবরা সহ বিভিন্ন এলাকায় আদিবাসী মহিলাদের নির্যাতন করা হচ্ছে, কিন্তু পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে।

