অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ জুন: ঝাড়গ্রাম শহরে কয়েক জন যুবক মিলে বছর খানেক আগে গ্রিন ফাউন্ডেশন নাম দিয়ে সমাজ সেবা মূলক কাজ শুরু করে। মূলত তাদের লক্ষ্য ঝাড়গ্রাম শহরকে সবুজায়নে ভরিয়ে তোলা। অরণ্য শহরকে বিভিন্ন ফুল ও ফলের গাছে সাজিয়ে তোলা এবং পার্থেনিয়াম মুক্ত শহর গড়ে তোলা। গত বছর তারা ৭০০ গাছ ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্তে লাগায় যার মধ্যে কিছু গাছ নষ্ট হলেও বেশির ভাগ গাছে বড়ো হতে শুরু করেছে।

এবছর তাদের লক্ষ সারা বছর ধরে শহরে ৫০০ ফুল ও ফলের গাছ লাগানো। ইতি মধ্যেই তারা কৃষ্ণচূড়া, কদম, কুসুম, বকুল এই ধরণের গাছ লাগানো শুরু করে দিয়েছে। করোনা কালে অক্সিজেনের অভাব মানুষ দেখেছে। অক্সিজেনের অভাবে বহু মানুষ প্রাণ হারিয়েছে। মানুষ যাতে প্রকৃতির মাধ্যমে কিছুটা হলেও বিশুদ্ধ অক্সিজেন পায় তারি লক্ষে গ্রিন ফাউন্ডেশন সবুজে ভরে দিতে চাইছে অরণ্য সুন্দরি ঝাড়গ্রাম শহরকে। ক্লাবের যুগ্ম সভাপতি দেবেন তিওয়ারি বলেন সমস্ত বৃক্ষ প্রেমি মানুষকে পাশে পেতে চাই আমরা যাতে আগামী দিনে আরো বেশি করে গাছ লাগিয়ে ও সমাজ সেবা মূলক কাজ করে ঝাড়গ্রাম জেলা যে সুন্দর পরিবেশ দিতে পারি।

