আমাদের ভারত, দিঘা, ২৬ জুলাই: দিঘা সহ পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চল রক্ষার কথা মাথায় রেখে দিঘায় শুরু হল বৃক্ষরোপণ। যস পরবর্তী পরিস্থিতির কথা চিন্তা করে রাজ্যে শুরু হল প্রথম “বিশ্ব ম্যানগ্রোভ
দিবস”।

এই বিশ্ব ম্যানগ্রোভ দিবস পালনের মাধ্যমে শুরু হল দিঘার উপকূলে বৃক্ষ রোপন। রামনগর ১ ব্লকের অন্তর্গত দিঘার ঝাউগেরিয়া মৌজাতে এদিন ম্যানগ্রোভ বৃক্ষ রোপনের মাধ্যমে বন মহৎ উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের মৎস্য মন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরি। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, জেলা সভাধিপতি দেবব্রত দাস, জেলা বন আধিকারিক অনুপম সেন, এছাড়াও উপস্থিত ছিলেন পর্ষদ প্রশাসক, সভাপতি, বিডিও এবং সরকারি আধিকারিকরা।

এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী অখিল গিরি বলেন, শুধু গাছ লাগলে হবে না তার সঠিক পরিচর্চা করতে হবে আমাদের। এই নয় ঢাকঢোল পিটিয়ে সূচনা করলাম কিন্তু রক্ষণাবেক্ষন হল না, সেটা যেন না হয়। মন্ত্রী আরও বলেন, পঞ্চায়েত ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই কাজে সম্পূর্ণ নিয়োজিত করতে হবে যাতে করে পরিচর্চা ও দেখভাল ঠিক মত হয়।


