জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ আগস্ট: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরির কে ওয়াই এফসিএ ক্লাব ও সবুজের পাঠশালার যৌথ উদ্যোগে এবং ড.রেড্ডি’স ল্যাবরেটরির সহযোগিতায় কুলটিকরির পাটাশোল গ্রামে বৃহস্পতিবার বিকেলে চারা গাছ রোপনের কর্মসূচি নেওয়া হয়। এদিনের কর্মসূচিতে তিনশো চারাগাছ রোপণ করা হয় এবং পাটাশোলে করোনা আবহে চালু হওয়া “সবুজের পাঠশালা”র প্রায় ১২০ জন শিশুর দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন বনসৃজনের কুলটিকরী মডেলের উদ্যোক্তা প্রাক্তন শিক্ষক গৌরসাধন দাস চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক ও সমাজসেবী সর্বেশ্বর মহাপাত্র সহ অন্যান্যরা।


