রূপনারায়ণ নদে ট্রলার ডুবি, উদ্ধার ৬

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৫ জুন: জোয়ারের টানে উল্টে যাওয়া ট্রলার থেকে মৎস্যজীবীদের উদ্ধার করল স্থানীয়রা। উদ্ধার ৬ মৎস্যজীবীর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নারায়ণপুরে। 

এদিন কোলাঘাট থেকে একটি ট্রলার গেঁওখালী যাওয়ার সময় তমলুকের নারায়ণপুরে রূপনারায়ণের চরে আটকে যায়। সেই মুহূর্তে জোয়ার আসায় ট্রলারটি উলটে যায়। ট্রলারে থাকা মৎস্যজীবীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। জোয়ারের টানে ট্রলারটি ভাসিয়ে নিয়ে গিয়েছে। সম্প্রতি কাঁথির পর তমলুকে ট্রলার ডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *