ভ্রাম্যমান করোনা টিকাকরণ পুরুলিয়া শহরে

সাথী দাস, পুরুলিয়া, ২৬ জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে সবার কাছে করোনা প্রতিষেধক টিকা পৌঁছে দিল পুরুলিয়ার ‘নতুন প্রাণ ক্যান্সার অর্গানাইজেশন’ নামে একটি স্বেচ্ছাসেবি সংস্থা। ভ্রাম্যমান করোনা ভ্যাক্সিনেশন এই সূচির মাধ্যমে পুরুলিয়া শহরের প্রতিটি এলাকায় ১৫ ও তদুর্ধ্ব মানুষকে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজও দেওয়া হয়। ওই সংস্থার পক্ষ থেকে ভ্রাম্যমান টিকাকরণ কর্মসূচিতে দারুণ সাড়া পড়ে পুরুলিয়া শহরে। ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যে এই সংস্থা গত কয়েক মাস ধরে জেলা স্বাস্থ্য দফতরের সহযোগীতায় বিভিন্ন জায়গায় শিবির করে।

প্রসঙ্গত, পুরুলিয়া শহরে এখনও কিছু মানুষ করোনা প্রতিষেধক টিকা নিয়ে উঠতে পারেননি। স্থানীয় প্রশাসনের দাবি, শতকরা ৯৫ শতাংশ টিকাকরণ হয়েছে। বাকি অনেকরই অনীহা আর কাজের ছুতোয় টিকাকরণ সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে এই ভ্রাম্যমাণ টিকাকরণ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *