আইলাকান্দি ও দীনবন্ধুপল্লী এলাকায় স্বচ্ছতা পক্ষ অভিযান ও বৃক্ষরোপন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ আগস্ট: বৃক্ষরোপন ও বাড়ি বাড়ি প্রচারাভিযানের মাধ্যমে পালিত হল স্বচ্ছতা পক্ষ। জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে ও নেহরু যুব কেন্দ্র বাঁকুড়ার সহায়তায় স্বচ্ছতা পক্ষ উপলক্ষ্যে ৭ ও ৮ আগস্ট আইলাকান্দি ও দীনবন্ধুপল্লী এলাকায় বাড়ি বাড়ি পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার প্রচার পত্র বিলি করা হয় এবং নেতাজী সুভাষ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন সংঘের কার্যকরী সভাপতি দীপক ঘোষ, সহ সভাপতি ডঃ প্রিয়নাথ হালদার, প্রাক্তন শারীর শিক্ষা শিক্ষক মৃত্যুঞ্জয় চন্দ ও সাধারণ সম্পাদক রবীন মন্ডল।

রবীন মন্ডল জানান, ১ লা আগস্ট স্বচ্ছতা পক্ষের আনুষ্ঠানিক সূচনা হয়। আজ ৮ আগস্ট দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও সদস্যরা কাটজুড়িডাঙ্গা এলাকায় বাড়ি বাড়ি পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার প্রচার পত্র বিলি
করে মানুষকে সচেতন করেন। মল্লভূম ক্রিকেট অ্যাকাডেমির সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় ও মাঠ প্রাঙ্গন পরিস্কার করেন। এরপর আইলাকান্দিস্থিত মাল্টি জিমে ৩৫টি বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে অরুণ ধবল, অশ্বিনী ধবল, প্রশিক্ষক শুভেন্দু কুন্ডু, দিলীপ দত্ত, প্রণব দাস, শিবনাথ চক্রবর্তী, জয়ন্ত লায়েক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *