উত্তর দিনাজপুরের সাতটি কেন্দ্র শুরু হল প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও নির্বাচনের কাজ শুরু হয়ে গেলে। ১৮তম বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়ে গেল। আজ জেলার সাতটি কেন্দ্রে কোভিড প্রটোকল মেনে এই প্রশিক্ষণ শুরু হল। সকাল
দশ টা থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। বিকেল পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। আগামী চারদিন অর্থাৎ আগামী ২৫ তারিখ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে বলে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

নির্বাচনী আধিকারিক তথা রায়গঞ্জের বিডিও শুভজিৎ মন্ডল জানান, বিধানসভা নির্বাচনের প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হল। কোভিড প্রটোকল মেনে অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *