আরামবাগে বিজেপির প্রশিক্ষণ শিবির

আমাদের ভারত, হুগলী, ১১ অক্টোবর: রবিবার সকালে বিজেপির ৩৯ নম্বর জেডপির মন্ডল সভাপতি শুভেন্দু কোলের উদ্যোগে আরামবাগের তিরোল এলাকায় বিজেপির এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল। এদিন অনুষ্ঠান শুরুর আগে বিজেপির পতাকা উত্তোলন করা হয়। তারপরে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়। প্রশিক্ষণ শিবিরে হাজির ছিলেন, মন্ডল সভাপতি শুভেন্দু কোলে, আরামবাগ জেলা কার্যকর্তা সহ ৩৯ নম্বর জেডপির মন্ডলের কার্যকর্তারা এই প্রশিক্ষণ শিবিরে ছিলেন। প্রশিক্ষণ শিবির থেকে বিজেপির বিভিন্ন রকম আলোচনা মাধ্যমে এই প্রশিক্ষণ শিবিরে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *