মেদিনীপুর জেলার ৬০ জন কৃষক প্রতিনিধিকে নিয়ে প্রশিক্ষণ শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: আজ মেদিনীপুরে রাষ্ট্রীয় বীজ নিগমের মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়ে উন্নত মানের বীজ তৈরি করে কৃষিকাজে বেশি লাভবান হওয়ার জন্য জেলার বাছাই করা ৬০ জন কৃষক প্রতিনিধিদের নিয়ে একটি সেমিনার তথা কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। কৃষক প্রতিনিধিদের প্রশিক্ষণ দিতে কৃষি বিজ্ঞানী ড: অসীম কুমার মাইতি কৃষিকাজের মাধ্যমে মুনাফা বৃদ্ধি সম্পর্কে বক্তব্য রাখেন।

আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের কিভাবে জৈব সার প্রয়োগ করে উন্নত মানের বীজ উৎপাদন করা সম্ভব তা জানানো হয়। তাছাড়াও বাড়িতে তৈরি করে কিভাবে কম খরচে জৈব কীটনাশক প্রয়োগ করা যাবে সেটা নিয়েও আলোচনা হয়েছে। এই শিবির থেকে কৃষক পার্থ সারথি মল্লিক, বিপদ ভঞ্জন মাইতি জানান যে, আমরা এই প্রশিক্ষণ কর্মশালা থেকে জৈব সার প্রয়োগ করে কিভাবে উন্নত মানের বীজ উৎপাদন করা সম্ভব তা জানতে পারলাম, তাছাড়াও চাষ করতে গিয়ে সার প্রয়োগের ক্ষেত্রে যে ভুলগুলো হয় সেই সব সম্পর্কেও আলোচনা হয়েছে।

এই শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর রেঞ্জের আঞ্চলিক কৃষি অধিকর্তা আনন্দ কুমার সিং সহ অন্যান্য বিশিষ্ট কৃষি আধিকারিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *