তমলুক শ্রীরামপুর রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল এক বাইক আরোহীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ এপ্রিল: আবারও তমলুক শ্রীরামপুর রাজ্য সড়কে এসপুলের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে এসপুলের কাছে। স্থানীয়দের দাবি, মাছের গাড়ি বাইক আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। মৃত ব্যক্তির নাম ভাষ্কর মিশ্র। বয়স ২৬ বছর। বাড়ি নন্দকুমার থানার বোরগোদা এলাকায়।

নিকাশির দিক থেকে রাত সাড়ে ৯টা নাগাদ বাইক নিয়ে বাড়ি ফেরার পথে এসপুলের কাছে মাছের গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। ঘটনাস্থলে পৌঁছায় তমলুক ও নন্দকুমার থানার পুলিশ। কয়েক ঘণ্টার ব্যাবধানে এক কিলোমিটারের মধ্যে জোড়া দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *