জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা শান্তিপুরের সুত্রাগড়ে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ নভেম্বর: জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। গ্যাস বেলুন সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক বেলুন বিক্রেতার। আশঙ্কাজনক অবস্থায় আরো একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও তিন শিশুসহ আহত একাধিক। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।শুক্রবার রাতে নদিয়ার শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণে বেশ খানিকটা সময় শোভাযাত্রা বন্ধ করে দেয় প্রশাসন। আহত প্রত্যেককেই শান্তিপুর হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই বেলুন বিক্রেতাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। তার একটি পা শরীর থেকে আলাদা হয়ে যায়, এছাড়াও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় এই মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। কিভাবে গ্যাস বেলুন সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এই দুর্ঘটনায় প্রশাসনকে অনেকটাই দুশ্চিন্তায় ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *