আমাদের ভারত, মেদিনীপুর, ১১ জুলাই: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মা কালীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে প্রতিবাদ মিছিল করল সনাতনী হিন্দুরা।

এদিন মা কালীর সাজে মিছিলের সামনে কয়েকজনকে হাঁটতে দেখা গেল।এদিনের এই মিছিল বেলদা কালীমন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে বেলদা বাসস্ট্যান্ড পর্যন্ত পরিক্রমা করে। এদিম মিছিল শেষে একটি পথসভারও আয়োজন করা হয় সনাতনীদের পক্ষ থেকে।

