বাড়ির ভেতর থেকে চুরি গেল টোটো, চাঞ্চল্য শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ সেপ্টেম্বর:
গভীর রাতে বাড়ির ভেতর থেকে এক ব্যক্তির টোটো চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়।

জানা যায়, শান্তিপুর ব্লকের পাঁচপোতা এলাকার বাসিন্দা সফিক সেখ মঙ্গলবার দুপুরবেলা খাওয়া-দাওয়া করে টোটো নিয়ে কাজে বেরিয়ে ছিলেন। বিকেল থেকে রাত পর্যন্ত ভাড়া খেটে বাড়ি ফেরেন তিনি। বাড়ির একটি ঘরের মধ্যে টোটো রেখে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের মধ্যে টোটো নেই। এর পরেই আশেপাশের অনেকে জিজ্ঞাসাবাদ করে। কোনওরকম হদিস না মেলায় মাথায় হাত পড়ে যায় শফিক শেখের। মানসিকভাবে ভেঙে পড়েন সফিক সেখ। শফিক শেখের অভিযোগ গতকাল গভীর রাতে কেউ চুরি করে নিয়ে যায় তার টোটো। এই টোটো চালিয়ে সংসার চলত। স্বভাবতই গাড়িটি চুরি হয়ে যাওয়ার পরে কুলকিনারা খুঁজে পাচ্ছেনা সফিক সেখ। বুধবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *