আমাদের ভারত, বনগাঁ, ৭ জুলাই: টোটো চালকদের যাত্রী নিয়ে বনগাঁ স্টেশন চত্বরের যেতে বাধা দিচ্ছে তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র ঘোষ ওরফে নান্তু। এর প্রতিবাদে কর্ম বিরতি করে ধিক্কার মিছিল বের করে বনগাঁ পৌরসভায় নান্তু ঘোষের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেয় টোটো চালকরা। অভিযোগ, তৃণমূল নেতা নান্তু ঘোষ সহ তার দলবল শ্যামা, রবিউল ও তাপসরা বাধার সৃষ্টি করছে। স্টেশনে যাত্রী নিয়ে গেলেই অশ্লীল ভাষা গালিগালাজ করছে। এছাড়া প্রাণনাশের হুমকি দিচ্ছে।
পুলিশ সূত্রের খবর, নান্তু ঘোষ এক সময় বনগাঁ এলাকার ত্রাস ছিল। এছাড়া বনগাঁর এক কাউন্সিলর তাপস মিত্রকে পুরীতে খুন করার অভিযোগে দীর্ঘ দিন জেলে ছিল। পরে ফের হেরোইন সহ পুলিশের জ্বালে ধরা পড়ে নান্তু। এছাড়া নান্তুর বিরুদ্ধে বনগাঁ সহ বিভিন্ন থানায় তোলাবাজি, ছিন্তাই খুন সহ একাধিক অভিযোগ আছে। ফের জেল থেকে বেরিয়ে বনগাঁর তৃণমূলে আইএনটিটিইউসির সভাপতি। সেখানেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। তাই ক্ষমতার জোরে টোটো চালকদের স্টেশন চত্বরে ঢুকতে বাধা দিয়ে তাঁর নিজের টোটো চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ।
আরও পড়ুন বিচার ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের

এর প্রতিবাদের আজ ধিক্কার মিছিল করে বনগাঁ পৌরসভায় স্মারকলিপি জমা দেয়। টোটো চালকদের কনভেনার দীপঙ্কর ঘটক বলেন, দীর্ঘ ২০১৬ সাল থেকে সুষ্ট ভাবে টোটো চালকরা যাত্রী পরিষেবা দিচ্ছে। সম্প্রতি ক্ষমতার দেখিয়ে এলাকা দখল করার চেষ্টা করছে। আমাদের দাবি, চালক ভাইরা যাতে সুষ্ট ভাবে যাত্রী পরিষেবা দিতে পারে সে কারনেই এই স্মারকলিপি।

