সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ সেপ্টেম্বর: অসৎ উদ্দেশ্যে তিন ছাত্রীর উপর স্প্রে প্রয়োগ করার অভিযোগে এক টোটো চালককে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় তিন ছাত্রী প্রাইভেট টিউশন পড়ে রাজগ্ৰাম ফেরার জন্য কাঠজুড়িডাঙ্গায় এক টোটোতে ওঠে। কিছুদূর যাবার পর এক নির্জন জায়গায় এসে টোটো চালক ছাত্রীদের উদ্দেশ্যে স্প্রে প্রয়োগ করে। বিপদ বুঝে তিন ছাত্রী টোটো থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে ভয় পেয়ে টোটো চালক পালিয়ে যায়।
এরপর ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে সদর থানায় বিষয়টি জানানো হয়।অভিযোগ পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ তদন্তে নামে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত টোটো চালককে গ্ৰেপ্তার করে। জিঞ্জাসাবাদে সে অপরাধ স্বীকার করে।আজ তাকে পুলিশ বাঁকুড়া আদালতে পেশ করে।

