বারাসতে বেপরোয়া টোটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় চালক গ্রেপ্তার, বাজেয়াপ্ত টোটো

আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ নভেম্বর: পুলিশের তৎপরতায় ঘাতক টোটো চালক গ্রেপ্তার। বাজেয়াপ্ত টোটোটি। আজ ধৃতকে টোটো তোলা হল বারাসত আদালতে

চলতি মাসের ৩ রা নভেম্বর সন্ধ্যেবেলায় হাঁটতে বেরিয়ে বেপরোয়া টোটোর ধাক্কায় গুরুতর আহত হন নতুন পুকুর সুকান্তনগরের ৬৯ বছরের দীপক কুমার সেন। বারাসাতে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকার পর ৬ নভেম্বর ভোর রাতে তার মৃত্যু হয়। এলাকার সিসিটিভি ফুটেজে ঘটনার মর্মান্তিক ছবি সামনে আসতেই বারাসত থানায় ঘাতক টোটো চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বারাসত থানার পুলিশ। এরপর নির্ভরযোগ্য সূত্র মারফত খবর পেয়ে শনিবার বিকেলে হৃদয়পুর থেকে ঘাতক টোটো চালককে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। বাজেয়াপ্ত করে টোটোটিও। ধৃত টোটো চালকের নাম সুজিত রায়, হৃদয়পুর বেঙ্গল কেমিক্যাল এলাকার বাসিন্দা। রবিবার ধৃত টোটো চালককে আইপিসি ২৭৯, ৩৩৮ ও ৩০৪ এ ধারায় মামলা রুজু করে বারাসত আদালতে তোলে বারাসাত থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *