যাত্রী তোলাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে ফের বচসা টোটো ও অটো চালকদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: সোমবার দুপুরে মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে বচসায় জড়িয়ে পড়ে অটো ও টোটো চালকরা। এই নিয়ে উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

শহরের এক টোটো চালকের দাবি, এলআইসি মোড়ে যাত্রী নামানোর পরই এক অটোচালক টোটোর চাবি খুলে নিয়ে আঘাত করে টোটো চালককে। এই ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে টোটো চালকদের মধ্যে। অটোটিকে আটকে রেখে বিক্ষোভ দেখায় টোটো চালকরা। অটোচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে প্রতিবাদে শামিল হয় টোটো চালকরা। মুহূর্তেই রণক্ষেত্রের আকার নেয় মেদিনীপুর শহরের এলআইসি মোড়।

ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *