আমাদের ভারত, হাওড়া, ৩ সেপ্টেম্বর: বাগনানের মুরলীবাড়ের পর এবার ডোমজুড়ের শলপ থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক কচ্ছপ। জানাগেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ পন্ডিত একটি ড্রেনের মধ্যে কচ্ছপটিকে ঘুরে বেড়াতে দেখেন। পরে তিনি সেটিকে উদ্ধার করে বন দপ্তরে খবর দিলে বন দফতরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।

বন দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া কচ্ছপটি আইএসএস প্রজাতির। সাধারণত এরা মিষ্টি জলে থাকতে পছন্দ করে। কাছাকাছি কোনও জলাশয় থেকে উঠে লোকালয়ে চলে এসেছে। বনদপ্তরের কর্মীরা জানান, উদ্ধার হওয়া কচ্ছপটিকে সল্টলেকের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।


