হত্যায় অভিযুক্তকে খুন করে প্রতিশোধ, পুরুলিয়ায় চাঞ্চল্যকর ঘটনা

সাথী দাস, পুরুলিয়া, ২ জুন: খুনের আসামীকে কুড়ুলের কোপে হত্যার ঘটনা ঘটল পুরুলিয়ায়। আগুনে পুড়িয়ে নিহতের ভাইকেও প্রাণ নেওয়ার চেষ্টা চালায় আততায়ীরা। বুধবার ভোর রাতে পুরুলিয়া শহরের কাছেই টামনা থানা এলাকার রামপুর গ্রামে ঘটনাটি ঘটে। খুন হন শান্তিরাম গরাঁই(২৬)। অগ্নিদগ্ধ ঘনশ‍্যাম গরাঁই আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সুত্রপাত ২০২০ সালের ৫ই জুন রামপুর গ্রামে ভাইপোর হাতে খুন হয়েছিলেন কাকা রথীন্দ্রনাথ গরাঁই। ঘটনায় গ্রেফতার হয় অভিযুক্ত শান্তিরাম। সম্প্রতি জামিনে ছাড়া পায় শান্তিরাম। আর তাকে খুন করার অভিযোগ উঠেছে নিহত রথীন্দ্রনাথ গরাইয়ের ছেলেদের বিরুদ্ধে।
ঘটনার তদন্ত শুরু করেছে টামনা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *