জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ সেপ্টেম্বর:
ঝাড়গ্রাম জেলার লোধাশুলি বাসস্ট্যান্ডের সামনে বুধবার একটি শৌচাগার নির্মাণের সূচনা করেছেন সাংসদ কুনার হেমব্রম। ঝাড়গ্রামের বিজেপি সাংসদের তহবিল থেকে বরাদ্দকৃত প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে কলকাতা মুম্বাই ছয় নম্বর জাতীয় সড়কের পাশে লোধাশুলি বাসস্ট্যান্ডে শৌচাগারটি নির্মাণ করা হচ্ছে বলে জানাগেছে। শৌচালয় তৈরিতে সূচনা উপলক্ষ্যে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপথি সহ জেলা ও লোধাশুলি মণ্ডল কমিটির কার্যকর্তাগণ।

সাংসদ কুনার হেমরম জানিয়েছেন, জাতীয় সড়কের উপর অবস্থিত লোধাশুলি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এবং বাস যাত্রীদের সুবিধার্থে তাদেরই দাবী মতো তার সাংসদ তহবিলের অর্থে এই সুলভ শৌচালয় নির্মাণ করা হচ্ছে।

