আমাদের ভারত, ৯ আগস্ট: আজ মাও ৎসে-তুং বা মাও সেতুংয়ের (জন্ম- ডিসেম্বর ২৬, ১৮৯৩; মৃত্যু- সেপ্টেম্বর ৯, ১৯৭৬) প্রয়াণ দিবস। তিনি ছিলেন চীনা বিপ্লবী মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা। ১৯৪৯ সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চীন শাসন করেন। তিনি চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। মার্কসবাদ-লেনিনবাদে তাঁর তাত্ত্বিক অবদান, সমর কৌশল এবং তাঁর কমিউনিজমের নীতি এখন একত্রে মাওবাদ নামে পরিচিত।
আজ অশোক বড়ুয়া (জন্ম: ১৩ নভেম্বর, ১৯২১ – মৃত্যু: ৯ সেপ্টেম্বর, ১৯৬৮) প্রয়াণ দিবস। তিনি ছিলেন বাঙালি লেখক। চট্টগ্রামের ফটিকছড়ির হাইদচকিয়া গ্রামে অশোক বড়ুয়ার জন্ম। তিনি কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ ও গান রচনা করে সুনাম অর্জন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে মান্স কবি, চন্দ্রগোমী ইত্যাদি।
আজ সরলা দেবী চৌধুরানী (৯ সেপ্টেম্বর, ১৮৭২- ১৮ আগস্ট, ১৯৪৫, যিনি সরলা ঘোষাল নামেও পরিচিত)জন্মদিন। তিনি হলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধের বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী। ইনি ১৯১০ সালে এলাহাবাদে ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। ভারতীয় নারীদের উন্নয়নের স্বার্থে স্ত্রীশিক্ষা সহ অন্যান্য বিবিধ কর্মসূচি গ্রহণ করে এই সংগঠন ভারতের বিভিন্ন প্রান্তে শাখা বিস্তার করে। তিনি প্রতাপাদিত্য উৎসব শুরু করেন। লক্ষ্ণীর ভান্ডার তিনিই প্রতিষ্ঠা করেন।

