আমাদের ভারত, ১ আগস্ট:
আজ বাল গঙ্গাধর তিলকের (জুলাই ২৩ ১৮৫৬ – ১ আগস্ট ১৯২০) তিরোধান দিবস। জন্ম নামঃ কেশভ গঙ্গাধার তিলক, একজন ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। তাঁকে আরও সন্মানসুচক লোকমান্য বলা হত, যার অর্থ “জনগণ দ্বারা গৃহীত (নেতা হিসাবে)।
আজ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের (১৭৯৪ – ১লা আগস্ট, ১৮৪৬) তিরোধান দিবস। তিনি ছিলেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা এবং ব্যবসায় বিনিয়োগকারী ও উদ্যোক্তা। দ্বারকানাথ ঠাকুরের জীবনযাপন ছিল রাজসিক ও জাঁকজমকপূর্ণ।
আজ মিনা কুমারীর ( জন্ম: ১ আগস্ট, ১৯৩৩- মৃত্যু: ৩১ মার্চ, ১৯৭২), জন্মদিন। জন্ম নাম, মেহজাবিন বানু হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি। তার পিতার নাম আলী বক্স। মূলত পিতার ইচ্ছাতেই তিনি অভিনয়ে প্রবেশ করেন। ১৯৩৯ সালে সাত বছর বয়সে ‘ফারজানদ-এ-ওয়াতন’ চলচ্চিত্রে বেবি মিনা নাম নিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। কামাল আমরোহী পরিচালিত পাকিজা তাঁর জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র। ছবিটি তাঁর মৃত্যুর তিন সপ্তাহ আগে মুক্তি পায়। মিনা কুমারী ১৯৪৯ সালে বীর ঘাতক ছবিতে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। ১৯৫২ সালে বৈজু বাওড়া চলচ্চিত্রে অভিনয় করে তিনি নায়িকা হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৩৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তার অভিনয় জীবনে তিনি ৯০ টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ১৯৭২ সালের ৩১ মার্চ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

