আজকের দিনে

আমাদের ভারত, ৮ জুলাই:

১৪৯৭ – ভাস্কো ডা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন।

১৭৬০ – ফ্রান্স-ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে।

১৮০৭ – রাশিয়ার তিলসিত এলাকায় বিখ্যাত তিলসিত চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮১৭ – কলকাতা বুক সোসাইটি স্থাপিত হয়।

১৮৫৮ – সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।

১৯১৮ – ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।

১৯২০ – ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে।

১৯৩৭ – তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই করেছিল।

১৯৪৮ – আমেরিকা প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে।

১৯৭২ – প্রথম আরব মুসলিম দেশ হিসেবে  বাংলাদেশকে  স্বীকৃতি দেয় ইরাক।

১৯৯০ – আর্জেন্টিনাকে হারিয়ে পশ্চিম জার্মানি বিশ্বকাপ ইতালিয়া চ্যাম্পিয়ন হয়।

২০০৬ – দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।

২০১৮ – বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধনী পাশ হয়।

জন্মদিন

১৮৩৯ – জন রকফেলার,মার্কিন শিল্পপতি, উদ্যোক্তা ও জনদরদী।

১৮৭৫ – জার্মান দার্শনিক এর্নস্ট ব্লখ।

১৮৯২ – ইংরেজ লেখক রিচার্ড অলডিংটন।

১৯১৪ – জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।

১৯৩৩ – ইংরেজ ঔপন্যাসিক অ্যানথোনি হোপ।

১৯৩৯ – মার্কিন ধনকুবের ডেভিড রকফেলার।

১৯৪৯ – ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি,  ভারতের  অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী।

১৯৫১ – অ্যাঞ্জেলিকা হিউস্টন, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও স্মৃতিকথাকার।

১৯৬৬ – রেবতী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।

১৯৭২ – সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক।

১৯৮১ – আনাস্তাসিয়া মিসকিনা, রুশ প্রমিলা টেনিস তারকা।

মৃত্যু

১৮২২ – পার্সি বিশি শেলি, ঊনিশ শতকের প্রথম দিকের ইংরেজ কবি।

১৮৫৫ – মেরু অভিযাত্রী স্যার উইলিয়াম এডওয়ার্ড পিয়ারি।

১৮৭৭ – বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা জন ক্লার্ক মার্শম্যান।

১৯৪৮ – ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৬৭ – ভিভিয়েন লেই,অস্কার বিজয়ী বৃটিশ অভিনেত্রী।

১৯৯৪ – উত্তর কোরিয়ার সাবেক নেতা ও সেদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব কিম ইয়েল সুং।

১৯৯৭ – আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি।

২০০১ – অমিয়ভূষণ মজুমদার,বাঙালি কথাসাহিত্যিক।

২০০৩ – সুভাষ মুখোপাধ্যায় (কবি), বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ভারতীয় বাঙালি কবি ও গদ্যকার।

২০০৬ – জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *