ফোনে অ্যাপ ডাউনলোড করতেই অ্যাকাউন্ট ফাঁকা বীরভূমের এক ট্যাক্সি চালকের

আমাদের ভারত, বীরভূম, ৭ জুলাই: ফোনে অ্যাপ ডাউনলোড করতেই উধাও ১১ লক্ষ টাকা। প্রতারণার শিকার বীরভূমের এক ট্যাক্সি চালক।

‘ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব আপডেট পাবেন’এই কথা বলে, ফোনে অ্যাপ ডাউনলোড করিয়ে এক গাড়ি চালকের অ্যাকাউন্ট থেকে প্রায় ১১ লক্ষ ৯২ হাজার টাকা লোপাট করে নিল হ্যাকারের দল।

বীরভূমের দুবরাজপুরের কলু পাড়ার বাসিন্দা তপন গড়াই। তিনি পেশায় ট্যাক্সি চালক। গত ২ জুলাই তপন বাবু বন্ধন ব্যাঙ্কের এক লক্ষ টাকার একটি চেক
এলআইসি’তে জমা দেন। নিয়ম মত সেই চেক ডেবিটও হয়ে যায় তার অ্যাকাউন্ট থেকে। তপন বাবুর অভিযোগ, দুদিন পরেই এক ব্যক্তি আমাকে ফোন করেন ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে জানায়, আপনার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা ডেবিট হয়েছে। ম্যাসেজ পেয়েছেন? সে যে হ্যাকার তা আমি বুঝতে পারিনি। “এরপরেই তপন বাবুর ফোনে একটি লিঙ্ক পাঠিয়ে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে।
তপন বাবুর তিন টি অ্যাকাউন্ট রযেছে। একটি স্ত্রী পম্পা গড়াই’য়ের সঙ্গে। অপরটি বাবা নারায়ণ গড়াই’য়ের সঙ্গে। এছাড়াও তৃতীয় অ্যাকাউন্টটি তপন বাবুর নিজের নামেই। ফোনে কথা বলা ব্যক্তি, সত্যিই ব্যাঙ্কের কর্মী না কি তা জানতে তপন বাবু দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালান্স জানতে চাইলে হ্যাকার অবলীলায় অ্যাকাউন্টের ব্যালেন্সও বলে দেয়।

এরপরেই তপন বাবু অ্যাপ ডাউনলোড করেন। পাঁচ মিনিট পরেই আবার ঐ অ্যাপ ডিলিটও করে দেয়। অ্যাপ ডাউনলোড করার দু ঘন্টা পর থেকেই ধাপে ধাপে তিনটি অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ ৯২ হাজার টাকা সরিয়ে ফেলে হ্যাকার। বাবার সঙ্গে তপন বাবুর অ্যাকাউন্ট থেকে ৭ লক্ষ টাকা। নিজের অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষেরও বেশি টাকা তুলে নেয়। ম্যাসেজ আসতেই কপালে হাত তপন বাবুর। তিনি বলেন, “অ্যাপ ডাউনলোড করে আমার সব চলে গেল।”

বিষয়টি নিয়ে তিনি সিউড়িতে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। দুবরাজপুর থানা তেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে ভেলোরের র‍্যাঙ্কলার একটি অ্যাকাউন্টে, উত্তরপ্রদেশে রামপুরে এবং এই রাজ্যের কানলার একটি অ্যাকাউন্টে টাকা টান্সফার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *