তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন ঝাড়গ্রাম জেলা জুড়ে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ আগস্ট:
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন হল ঝাড়গ্রাম জেলার প্রতিটি কলেজে। বড় আকারে পালিত হলো ঝাড়গ্রামের সাঁকরাইলে। করোনার কারনে শুধু দুটি ব্লকের ছাত্র ছাত্রীরা সেখানে উপস্থিত ছিলো। বাকি প্রতিটা জায়গায় এলাকা ভিত্তিক ছাত্র ছাত্রীরা একসাথে থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনে, শেয়ার করে এবং কমেন্ট করে।

প্রতিটা কলেজেই সকাল সকাল পতাকা উত্তলন করে। ঝাড়গ্রামের সাঁকরাইলে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু চার বিধায়ক, ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আর্য ঘোষ, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, সাঁকরাইল ব্লক সভাপতি কমল কান্ত রাউৎ ও জেলা নেতৃত্ব ছিলেন অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর বক্তব্য সকলে মন দিয়ে শোনেন। ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *