তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রচার শুরু করণদিঘিতে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ আগস্ট: ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এবারেও ভার্চুয়াল পদ্ধতিতে উদযাপিত হবে রাজ্য জুড়ে। তবে, ওইদিন করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এলাকার ছাত্র যুবরা একত্রিত হয়ে এই প্রতিষ্ঠা দিবস পালন করবেন, সেই উপলক্ষ্যে শনিবার দেওয়াল লিখন করলেন বিধায়ক গৌতম পাল এবং ছাত্ররা।

বিধায়ক জানান, ২৮ আগস্ট কলকাতায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মিটিং করবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের প্রস্তুতি ও প্রচারে শনিবার করণদিঘি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের দেওয়াল লিখনের মাধ্যমে শুরু করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *