শপথ গ্রহণের পরই রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর: রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে ৫ মে বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের সময় রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী ও সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তারা নিজেদের মধ্যে আবির মাখেন বাজি ফাটান এবং মহিলারা শঙ্খধ্বনি করেন। এই দৃশ্য দেখা গেল রামজীবনপুর পুরসভার বিভিন্ন এলাকাতে।

পুরসভার প্রশাসক নির্মল চৌধুরী বলেন, মমতা ব্যানার্জি উন্নয়নের আরেক নাম। রামজীবনপুর পৌরসভার প্রতিটি এলাকায় প্রতিটি বাড়িতে উন্নয়ন পৌঁছে গিয়েছে। আমরা দেখাবো তৃণমূল নেতৃত্ত্বের বক্তব্য এবং তৃণমূল কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসের ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *