পুরশুড়ায় জব কার্ডের কাজ দেখতে গিয়ে আহত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

আমাদের ভারত, আরামবাগ, ১৩ সেপ্টেম্বর: তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের পুরশুড়া থানার চিলাডাঙ্গায়। আহত তৃণমূল কর্মীর নাম কদম রসোল মোল্লা। তাঁর দাবি, প্রতিদিনের মতো আজও তিনি রাজ্য সরকারের জব কার্ডের কাজ পর্যবেক্ষণের জন্য ওই এলাকায় গিয়েছিলেন। সেখানে বিজেপির কিছু দুষ্কৃতী এই উন্নয়নকে সহ্য করতে না পেরে এবং এলাকা দখলের জন্য তাকে মারধর করে। এমনকি ভয়েস মেসেজের মাধ্যমে হুমকি দেওয়া হয় যে তার বাড়িতে আবার হামলা করা হবে। আহত তৃণমূল কর্মী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত কদম রসোল মোল্লা বলেন, এটা পূর্ব পরিকল্পিত ভাবে আমার উপর হামলা করা হয়েছে। তারা ৩ মে পর্যন্ত বিজেপির সঙ্গে ছিল তবে পালা বদলের পর তৃণমূলের সাথে যোগাযোগ শুরু করে। প্রতি দিনের মতো আমি পঞ্চায়েত সদস্যর অনুমতি মতো জব কার্ডের কাজ দেখতে গিয়েছিলাম। সেখানেই আমাকে ঘিরে তারা হামলা চালায়। এলাকার বাসিন্দারা ছুটে আসেন, উদ্ধার করে প্রথমে আমাকপ শ্রীরামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায় তারপর সেখান থেকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *