পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল পিংলায়  

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: অস্বাভাবিক হারে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং দেশের ব্যাঙ্ক, বিমা, রেল সহ বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারীকরণের প্রতিবাদে আজ রবিবার ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত পিংলা ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একটি মিছিল হয়। মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন সরকারি সংস্থা বেসরকারিকরণ ও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানানো হয়। মিছিলটি পিংলার ডাকবাংলো মোড় থেকে কালীতলা পর্যন্ত তিন কিলোমিটার পথ অতিক্রম করে। 

উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি, জেলা যুব নেতা মতিন আনসারী সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ববৃন্দ। মিছিলে প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *