কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে গোপীবল্লভপুরে মিছিল তৃণমূলের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ মে: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তাই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে গ্রামীণ স্তরের সাংগঠনিক শক্তি মজবুত করার লক্ষ্যে ব্লকে ব্লকে রাজনৈতিক কর্মসূচিতে নেমে পড়ল ঝাড়গ্ৰাম জেলা তৃণমূল। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় জনবিরোধী নীতিকে হাতিয়ার করে বৃহস্পতিবার মিছিল এবং সভা করল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস।

এদিন ব্লকের আশুই গ্রাম থেকে বেলিয়াবেড়া পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষের মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের ব্লক এবং জেলা স্তরের নেতৃত্বরা। মিছিল শেষে বেলিয়াবেড়াতে একটা পথসভারও আয়োজন করে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত, নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, শিক্ষক নেতা স্বপন পাত্র, ব্লক তৃণমূলের সভাপতি টিংকু পাল প্রমুখ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রায় সব নেতাই কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রচারের মাধ্যমে জনসংযোগে জোর দিতে বলেন। পাশাপাশি কোনো রকম অশান্তি এবং প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *