প্রার্থী পছন্দ না হওয়ায় বনগাঁয় টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ মার্চ: প্রার্থী পছন্দ না হওয়ায় দুই দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা, দেগঙ্গার পর এবার বনগাঁতে। শনিবার সকাল থেকে বনগাঁর বাটার মোড়ে আগুন জ্বালিয়ে যশোর রোড অবরোধ করে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই অবরোধ প্রায় তিন ঘন্টা ধরে চলে। এর ফলে বনগাঁ শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এই অবস্থন বিক্ষোভে রোগীর গাড়ি সহ অফিস যাত্রীরা বিপাকে পড়ে।

তৃণমূলের প্রার্থী তালিকার ঘোষণা করেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন প্রার্থী তেল ব্যবসায়ী শ্যামল রায়। তৃণমূল কর্মী- সমর্থকদের দাবি, শ্যামল রায়কে বনগাঁর কেউ চেনান না। তিনি কবে তৃণমূলে এসেছেন তাও কেউ জানেন না। এছাড়া করোনার সময় অসহায় মানুষদের পাশে তিনি ছিলেন না। বনগাঁর মানুষের জন্য কোনও কাজই তিনি করেননি। তাঁদের চাহিদা বনগাঁর প্রাক্তন চেয়ার ম্যান শঙ্কর আঢ্য। কিন্তু তার নাম তালিকায় নেই। শুক্রবার প্রার্থীদের নাম ঘোষণার পর বনগাঁর বাটার মোড়, মতিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় চলে বিক্ষোভ। ফের আজ সকাল থেকে শুরু হয় বিক্ষোভ। বনগাঁ বাটার মোড়ে সকাল থেলে শুরু হয় অবস্থান বিক্ষোভ। জ্বালানো হয় টায়ার। অবরুব্ধ হয়ে পড়ে যশোর রোড।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, শ্যামল রায়ের নাম পরিবর্তন করে শঙ্কর আঢ্যের নাম করতে হবে। যতক্ষণ না, নাম পরিবর্তন হচ্ছে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলে। অবরোধকারী লক্ষ্মী সাহা, বিশাল পালের দাবি, শঙ্কর আঢ্যকে বনগাঁর উত্তরের প্রার্থী না করলে বনগাঁর কর্মী সমর্থকরা দল থেকে বসে যাবে।      
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *