কেন্দ্রের একাধিক কাজের বিরোধিতায় ডেবরায় প্রতিবাদ সভা তৃণমূলের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন: ১০০ দিনের কাজের টাকার দাবি সহ একাধিক বিষয় নিয়ে সোমবার একটি প্রতিবাদ সভা হয়েছে ডেবরা ব্লকে। ব্লকের বিভিন্ন জায়গায় সভা হয়। লোয়াদায় মন্ত্রী হুমায়ূন কবির প্রতিবাদ মিছিল ও সভা করেন।ডেবরা বাজারে মিছিল ও সভা করেন অলোক আচার্য। দুটি সভাতেই স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হুমায়ূন কবির, রাধাকান্ত মাইতি, সেলিমা খাতুন বিবি, অলোক আচার্যরা মিছিল গুলির নেতৃত্ব দেন। 

এদিন একই বিষয়ে চন্দ্রকোনা ২ নং ব্লকে ও তৃণমূল নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও সভা করেন। কেন্দ্রের একাধিক বিষয় নিয়ে মন্তব্য ও প্রতিবাদ করেন  চন্দ্রকোনার বিধায়ক অরুপ ধাড়া, চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের সভাপতি জগদীশ সরকার, ঘাটাল সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী কাবেরী চ্যাটার্জিসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *