খানাকুলে তৃণমূল কর্মী খুন, এলাকায় উত্তেজনা

গোপাল রায়, আরামবাগ, ৩১ মার্চ: এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খানাকুলে। বুধবার দুপুরে খানাকুলের হরিশচক এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানাগেছে, মৃত তৃণমূল নেতার নাম শেখ নসেআনোয়ার (৪৮)। মঙ্গলবার সকাল ১১টা থেকে ওই তৃণমূল কর্মীর খোঁজ পায়নি তাঁর পরিবার। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। বুধবার দুপুরে খানাকুলের মুন্ডেশ্বরী নদীর বালিরচরে
নসেআনোয়ারকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল কর্মীদের মধ্যে।
মৃত তৃণমূল কর্মী পেশায় দিনমজুর।

ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ শুরু করে তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় খানাকুল থানার ওসি কৌশিক সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। অন্য দিকে, দোষীদের শাস্তির দাবি তুলে তৃণমূলের পক্ষ থেকে আরামবাগের গরেরঘাট রোড অবরোধ করে রাখে। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে উপস্থিত হয় খানাকুল থানার পুলিশ।
পরিবার ও তৃণমূলের পক্ষ থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়।

খানাকুল হরিশচক এলাকায় বিক্ষোভরত তৃণমূল কর্মীরা পথ অবরোধ শুরু করে। খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার সভাপতি দিলীপ যাদব ও বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী নজিবুল করিম। খানাকুল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ তৃণমূলের অভিযোগ নস্যাৎ করে বলেন, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই অভিযোগ করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আদর্শে বিশ্বাসী, হিংসায় নয়। বিজেপির উপর মিথ্যা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *