ভর সন্ধ্যায় প্রকাশ্যে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি মালদায়

আমাদের ভারত, মালদা, ১১ জুলাই: ভর সন্ধ্যায় প্রকাশ্যে রাস্তায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার শোভানগর এলাকায়। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম নেপাল চৌধুরী(৫২)। পেশায় জমি ব্যবসায়ী। মালদহ জেলার ইংরেজবাজার থানার শোভানগরে তৃণমূলের প্রক্তন অঞ্চল সভাপতি। এদিন সন্ধ্যায় স্থানীয় পাড়ার মোড়ে বসে গল্প করছিলেন। সেই সময় দুই দুষ্কৃতি বাইক নিয়ে আসে এবং তাকে লক্ষ্য করে গুলি করে। তৃণমূল
নেতার পিঠে গুলি লাগে। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে তাকে গ্রামীন হাসপাতালে ও পরে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। তার গুলি বের না হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *