কান্দি ব্লকের চৈতন্যপুরে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দলে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে কান্দি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে কান্দি ব্লকের চৈতন্যপুর এলাকা থেকে প্রায় ৪০০জন কংগ্রেস কর্মী ও পরিবার কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম সরকার ও কান্দি পঞ্চায়েত সমিতির কৃষি কমার্ধ্যক্ষ গৌরব চ্যাটার্জি। বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে তৃণমূল আরও শক্তিশালী হল কান্দি বিধানসভা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *