ইসলামপুরের পন্ডিতপোতা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজি, গ্রেফতার ৩

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ এপ্রিল: বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতের অমলঝাড়ি এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ছোড়া হল বোমা। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ তুলেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় রসিদ আলম সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কর।

তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী রাসিদ আলমের সাথে নুর আলম ও হাসিব আলিদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা বিবাদ চলছিল। প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে নুর আলম গোষ্ঠীর লোকজন। বুধবার উপ প্রধানের হাতে প্রধানের দায়িত্ব তুলে দেওয়া হয়। সন্ধ্যার পর থেকেই এলাকা গরম হতে শুরু করে। এবং প্রাক্তন প্রধানের স্বামী রসিদ আলমের গোষ্ঠীর বিরুদ্ধে বোমাবাজি ও বাড়ি ঘর ভাঙ্গচুর করে বলে অভিযোগ।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাসিদ আলমের পরিবার। নুর আলম ও হাসিবের গোষ্ঠী তদের উপর হামলা ও বোমাবাজি করে বলে পাল্টা অভিযোগ করেন রাসিদ আলমের পরিবারের। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর কে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বোমাবাজি হওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় রশিদ আলম সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *