গোঘাটে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত উভয় পক্ষের ১২ জন

আমাদের ভারত, হুগলী, ২৪ জুলাই: ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের শ্যামবাজার এলাকা। বাঁশ, রড নিয়ে দুই গোষ্ঠী একে অপরের উপর চড়াও হয়। তৃণমূলের অত্যন্ত দাপুটে নেতা গিয়াসউদ্দিন খাঁ ও তৃণমূল নেতা নিতাই নন্দীর দলের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় উভয় পক্ষের মোট ১২ জন আহত হয়েছে। তাদের কামারপুকুর ব্লক গ্রামীন হাসপাতালে ও আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গিয়াসউদ্দিন খাঁয়ের অনুগামীরা নিতাই নন্দী ও তাদের অনুগামীদের ওপর হামলা চালায় ও তাদের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। তাকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে মারধর করে। এর ফলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে গোঘাট থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় হাজির হয়। এই ঘটনা এলাকার তৃণমূলের দুই দাপুটে নেতা গিয়াসউদ্দিন খাঁ ও নিতাই নন্দীতৃনমূল নেতার মধ্যে গোষ্ঠী সংঘর্ষ বলে জানা গেছে। এলাকায় ক্ষমতা দখলের লড়াই কে ঘিরেই এই আক্রমন বলে স্থানীয় সূত্রে খবর।

তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, এখন সংবাদমাধ্যমকে কিছু বলা যাবে না। এলাকায় থমথমে পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *