আবারও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত খানাকুল, আহত পঞ্চায়েত সদস্য  

আমাদের ভারত, আরামবাগ, ১২ নভেম্বর:
আবারও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল খানাকুল। আহত পঞ্চায়েত সদস্য। আহত ব্যক্তি খানাকুলের পোল এক নম্বর পঞ্চায়েতের সদস্য শেখ আশরাফুল (বেলাল)। ঘটনাটি ঘটেছে খানাকুল থানার পোল এলাকায়। আহত ব্যক্তিকে প্রথমে খানাকুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তার শারীরিক অবনতি হওয়ায় তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানাগেছে, পোল এলাকায় নইমুল হকের সাথে এলিয়াস চৌধুরীর দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকত। খানাকুলের পঞ্চায়েতের সহ সভাপতি নইমুল হকের
(রাঙা) দাবি, গতকাল রাতে ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ সেরে বাড়ি ফিরছিলেন বেলাল। সেই সময় তাকে অরোরা খালের কাছে প্রাক্তন খানাকুল ১ এর ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী ও তার অনুগামীরা রাস্তায় ফেলে লাঠিসোঁটা, ইট দিয়ে ব্যাপক মারধর করে। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানাকুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতেই তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

খানাকুলের পঞ্চায়েতের সহ সভাপতি নইমুল হক জানান, এই বিষয়ে দল ও পুলিশকে জানিয়েছি। এই ঘটনায় এলিয়াস চৌধুরি সবটাই অস্বীকার করেছেন। ঘটনার জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে আতঙ্কে স্থানীয় মানুষ। এলাকায় চলছে পুলিশি টহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *