আমি কথা রাখি, শুধু নন্দীগ্রাম থেকেই লড়ব: দলের প্রার্থীদের নাম ঘোষণা করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, ৫ মার্চ: শুক্রবার দুপুরে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে তার সদর্পে গর্জন আমি কথা দিয়ে কথা রাখি। শুধু নন্দীগ্রাম থেকেই লড়ছি আমি। এবার ভবানীপুরেরআসনের লড়াই করবেন শোভন দেব চট্টোপাধ্যায়। পাহাড়ের তিনটি আসন ছাড়া ২৯১ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হল আজ তৃণমূলের তরফে।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল নন্দীগ্রাম আসন। আগেই নন্দীগ্রাম থেকে এ ভোটে লড়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই মতোই আজ প্রার্থী তালিকা ঘোষণা সময় তিনি জানিয়ে দিলেন তিনি শুধুমাত্র নন্দীগ্রাম আসন থেকেই লড়াই করছেন। তবে শোনা গিয়েছিল তিনি ভবানীপুর থেকেও লড়াই করবেন। কিন্তু তালিকা প্রকাশের সময় দেখা গেল তিনি শুধু নন্দিগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন। তবে তৃণমূলের প্রার্থী তালিকায় এবার রয়েছে প্রচুর তারকাদের মুখ।

* আলিপুরদুয়ার – সৌরভ চক্রবর্তী

* ময়নাগুড়ি- মনোজ রায়

* মেদিনীপুর শহর- জুন মালিয়া

* বাঁকুড়া-সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

* শিলিগুড়ি -ওমপ্রকাশ মিশ্র

* বেলগাছিয়া -অতীন ঘোষ

*আসানসোল দক্ষিণ -সায়নী ঘোষ

* উত্তরপাড়া -কাঞ্চন মল্লিক

* ঝাড়গ্রাম- বিরবাহা হাসদা

* কৃষ্ণনগর উত্তর- কৌশানী মুখোপাধ্যায

* রাজারহাট গোপালপুর – অদিতি মুন্সি

* সিঙ্গুর- বেচারাম মান্না

* বেহালা- পূর্ব– রত্না চট্টোপাধ্যায়

* উলুবেরিয়া- পূর্ব বিদেশ বসু

* কামারহাট – মদন মিত্র

* শিবপুর- মনোজ তিওয়ারি

* রাসবিহারী – দেবাশীষ কুমার

* জোড়াসাঁকো- বিবেক গুপ্তা

* দমদম উত্তর -চন্দ্রিমা ভট্টাচার্য

*সোনারপুর – দক্ষিণ লাভলী মিত্র

* ব্যারাকপুর- রাজ চক্রবর্তী

* দমদম উত্তর – চন্দ্রিমা ভট্টাচার্য

* মুর্শিদাবাদ- ইদ্রিস আলী

* মন্তেশ্বর- সিদ্দিকুল্লা চৌধুরী

* পান্ডুয়া- রত্না দে নাগ

* ডেবরা- হুমায়ুন কবির

* কাশিপুর বেলগাছিয়া- অসীম বসু

* বেহালা পশ্চিম- পার্থ চট্টোপাধ্যায়

* বিধান নগর- সুজিত বসু

*যাদবপুর দেবব্রত মজুমদার

* ইংরেজবাজার- কৃষ্ণেন্দু নারায়ণ

* বহরমপুর- নাড়ুগোপাল মুখোপাধ্যায়

* চন্ডিপুর- সোহম চক্রবর্তী

* ডোমজুড় – কল্যান ঘোষ

* মানিকতলা – সাধন পান্ডে

* জলঙ্গি -আব্দুর রাজ্জাক

*বারাসাত- চিরঞ্জিত চক্রবর্তী

*মানিকচক – সাবিত্রী মিত্র

* গাইঘাটার নরত্তম মিশ্র

*হাবরা – জ্যোতিপ্রিয় মল্লিক

*দমদম- ব্রাত্য বসু

* টালিগঞ্জে- অরূপ বিশ্বাস

*কলকাতা বন্দর- ফিরহাদ হাকিম

* সবং-মানস ভুঁইয়া

* কাকদ্বীপ- মন্টু রাম পাখিরা

প্রার্থী হচ্ছেন না অর্থমন্ত্রী অমিত মিত্র। এছাড়াও পূর্নেন্দু বসু, সোনালি গুহ, অমল আচার্য্য, মনীশ গুপ্ত, ব্রজ মজুমদার প্রার্থী হচ্ছেন না। প্রার্থী ঘোষণার আগেই নেত্রী জানিয়ে দেন ৮০ বছর যাদের বয়স হয়েছে তাদের প্রার্থী করা হচ্ছে না।
নীচে দেখুন প্রার্থী তালিকা












Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *