সাথী দাস, পুরুলিয়া, ৭ মার্চ: ২৭ মার্চ প্রথম পর্যায়ের ভোট গ্রহণ। সেই পর্যায়ে রয়েছে পুরুলিয়া জেলার সব কটি কেন্দ্রেই। প্রচারের সময় বেশি নেই রাজনৈতিক দলগুলির কাছে। হাতে আর কয়েক দিন। তাই, রবিবার থেকেই প্রচারে ঝড় তুলল তৃণমূল। আজ মানবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদায়ী মন্ত্রী সন্ধ্যারানী টুডুর সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মানবাজার ইন্দকুড়ি মোড় থেকে শোভা যাত্রা শুরু হয়। সামনের সারিতে প্রার্থীকে সঙ্গে রেখে পা মেলান তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু। ছিলেন অন্যান্য নেতৃত্ব। প্রায় আড়াই কিলোমিটার ঘুরে শোভাযাত্রা শেষ হয় স্থানীয় হাসপাতালে মোড়ে।

অন্যদিকে, বলরামপুরে তাঁর প্রচার কেন্দ্রে পেট্রোপণ্য মূল্য বৃদ্ধিকে ইস্যু করে প্রতিবাদ মিছিল করেন স্থানীয় তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী শান্তিরাম মাহাতো।

