সাথী দাস, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারি: ‘লক্ষ্মীর ভান্ডার’ সরকারি প্রকল্পকে প্রতীকী ভাবে উপস্থাপন করে ভোট প্রচার দেখা গেল পুরুলিয়ায়। আজ শেষ দিনের প্রচারে পুরুলিয়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রচারে মহিলাদের হাতে লক্ষ্মীর ঝাঁপি দেখা গিয়েছে। তাতে লক্ষ্মীর ভান্ডার লেখা ছিল। স্থানীয় তৃণমূল প্রার্থী প্রদীপ ডাগার সমর্থনে বর্ণাঢ্য ওই মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে আশির্দ্ধ এক বৃদ্ধাকে। মিছিলে ভোটারদের দৃষ্টি করতে ছৌ নৃত্যের আয়োজন ছিল। পথচারিদের টফি বিতরণ করতেও দেখা গিয়েছে।

পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী অধ্যাপক গৌতম মুখার্জির প্রচার হয়। কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব প্রচারে যোগ দেন।

বিকেলের দিকে শেষ বেলার প্রচারে ডিজে নয়, পরিচ্ছন্ন ও রুচিকর ভাবমূর্তির পরিচয় দিয়ে রবীন্দ্র সংগীত বাজিয়ে প্রচার সারেন পুরুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জ্যোতির্ময় ব্যানার্জি। মহিলা ও যুবদের মিছিলে আধিক্য ছিল।

